
আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাও এবং তার পরিবারের সদস্যদের ওপর চীনা মূল ভূখণ্ড, হংকং এবং ম্যাকাওয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের ঘোষিত এ নিষেধাজ্ঞায় সাওয়ের সঙ্গে সম্পৃক্ত বিনিয়োগকারী এবং সংস্থাগুলোকে চীনা মূল ভূখণ্ডের বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিবর্গের সঙ্গে সহযোগিতা করাও নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি সাইয়ের যুক্তরাষ্ট্র সফরের আয়োজক দুটি মার্কিন প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউট এবং রিগান লাইব্রেরি ও তাদের প্রধানদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুটি মার্কিন প্রতিষ্ঠানই তাইওয়ানের প্রেসিডেন্ট সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য প্ল্যাটফর্ম এবং সুযোগ-সুবিধা দিয়েছে বলে বেইজিং অভিযোগ করেছে।
এ সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তার বৈঠকের পরই এ সব নিষেধাজ্ঞা আরোপ করল চীন। এদিকে নিষেধাজ্ঞার পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন তাইওয়ানের মার্কিন রাষ্ট্রদূত সিয়াও। তিনি বলেন, ‘বাহ, পিআরসি (পিপলস রিপাবলিক অব চায়না) আমার ওপর দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে।’
অন্যদিকে, তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, সাইয়ের বিদেশ সফর নিয়ে চীনের নাক গলানোর কোনো অধিকার নেই। বেইজিং যদি মনে করে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে তাহলে তারা নিজেরাই নিজেদের ঠকাচ্ছে।
কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৮






