প্রকাশ্যে উর্বশীকে বিয়ের প্রস্তাব কি সত্যি দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ - ০৪:২৫:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে পাকিস্তানি এ ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জল্পনা-কল্পনার ডালপালা ছড়িয়ে দেন উর্বশী। সে সময় নাসিমের উত্তর ছিল, ‘কে উর্বশী? আমি তাকে চিনিই না!’কিন্তু এরপরই সব জল্পনা-কল্পনাকে আরও এক ধাপ ওপরে তুলে দেন ক্রিকেটার নাসিম নিজেই। সম্প্রতি সংবাদ সম্মেলনে উর্বশী প্রসঙ্গে নাসিমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যদি আমি কোনো কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।

এদিকে খেলা পাগল উর্বশী প্রায়ই খেলা দেখতে যেতেন নাসিমের। সে মুহূর্তের ভিডিওর সঙ্গে নাসিমের বক্তব্য জুড়ে দিয়ে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে তা এরই মধ্যে ভাইরাল হয়েছে। তবে  বিয়ের প্রস্তাব দেয়া সে ভাইরাল ভিডিওকে এডিটেড বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডের প্রতিবেদনের দাবি, মন্তব্যটি নাসিম বলিউড অভিনেত্রী উর্বশীকে নিয়েই করেছেন। 

উর্বশী ও নাসিমকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে কোনো সংবাদমাধ্যমই নিশ্চিত করতে পারেনি, মন্তব্যটি নাসিম কবে, কোন অনুষ্ঠানে করেছেন এবং কথাটা সত্যিই উর্বশীর জন্য বলেছেন কি-না। 

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকদের দাবি, নাসিমকে উর্বশী বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন। এ বিষয়ে তিনি কোনো কথাই বলতে চাননি মিডিয়ার সামনে। এতে করে এতটুকু স্পষ্ট হওয়া যায় যে, ব্যক্তিগতভাবে পরিচিত এই দুই ভুবনের তারকাদের মধ্যে প্রেমের গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দেয়া যায় না।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad