
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের চারপাশে তিনদিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে চীন। ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের বৈঠকের পর সামরিক মহড়ার এ ঘোষণা দিলো শি জিনপিং প্রশাসন। এদিকে ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
শনিবার (৮ এপ্রিল) এক সংক্ষিপ্ত বিবৃতিতে চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তাইওয়ান প্রণালীতে ৮-১০ এপ্রিল ‘যুদ্ধ প্রস্তুতির টহল’ বা মহড়া চলবে। কমান্ড মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, ইউনাইটেড শার্প সোর্ড তাইওয়ানের উত্তর-দক্ষিণে এবং পূর্বে সমুদ্র ও আকাশপথে এ সামরিক মহড়ায় সম্পৃক্ত থাকবে।
তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিএলএ’র নতুন মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এরই মধ্যে শনিবার স্থানীয় সময় ভোর ৬টায় তিনটি জাহাজ ও ১৩টি বিমান দেখা গেছে
কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৫






