ইমরুলের সেঞ্চুরিতে রানের পাহাড়ে সাকিব-রিয়াদের মোহামেডান

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ - ০৩:৪৪:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : এবারের ডিপিএলে তারকায় পরিপূর্ণ দল বানিয়েছে মোহামেডান। আন্তর্জাতিক বিরতির কারণে বাংলাদেশ জাতীয় দলের সব তারকাকে আজকের ম্যাচে পেয়েছে দলটি। সাকিব, রিয়াদ ছাড়াও আজকে মোহামেডানের একাদশে ছিলেন রনি তালুকদার, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস। এ সুযোগটাই কাজে লাগিয়ে ৩৪৮ রান করেছে দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানেই আউট হয়ে ফেরেন ওপেনার রনি তালুকদার। এর আগে তিনি ১১ রান করেন। এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করে বেশি দূর যেতে পারেননি সৌম্য সরকার। ১৩ রান করে আউট হয়ে ফেরেন তিনি। জাতীয় দল থেকে ফিরে এদিন মিরাজ করেছেন মোটে ৬ রান।
 
আসিফ হাসানের বলে এলবিডব্লিউ হয়ে মিরাজ অবশ্য মেজাজ হারিয়েছিলেন কিছুটা। এসময় আম্পায়ারের সিদ্ধান্তকে দোষারোপ করতেও দেখা যায় তাকে। রিয়াদকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ইমরুল। ৫৯ বলে ৭১ নের দুর্দান্ত ইনিংস খেলে রিয়াদ ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন ইমরুল। ঠান্ডা মাথায় ব্যাটিং করে তুলে নেন চলতি ডিপিএলে প্রথম শতক। ব্যক্তিগত ১১৪ রানে থাকা অবস্থায় তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মোহামেডানের অধিনায়ক।  
 
ইমরুলের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং অঙ্কন। ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়ে ৬৫ রান করে ফেরেন অঙ্কন। দুইবার জীবন পেয়েও ইনিংস শেষ করে আসতে পারেননি সাকিব। ১৯ বলে করেছেন ২৬ রান। শেষদিকে আরিফুল ইসলামের ১৪ রানে ৩৪৮ রানে থামে মোহামেডান।

 

কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad