ইফতারে ছানার পায়েস

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ - ০৪:৫৭:২১ পিএম

লাইফস্টাইল ডেস্ক : তৈরি করতে যা লাগবে

ছানা: ১০০ গ্রাম 

ক্ষীর: ৫০ গ্রাম 
চিনি: ৩০ গ্রাম 
কন্ডেনসড মিল্ক: ৫০ গ্রাম
জাফরান: এক চিমটি 
পেস্তা: ৫টি 
কাজুবাদাম: ৫০ গ্রাম 
দুধ: ৩০০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন

চুলায় দুধ গরম দিয়ে তাতে গোলাপজল, চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। মিনিট পাঁচেক নাড়ুন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে তাতে ক্ষীর ও ছানা মিশিয়ে নিন। ছানার মিশ্রণ যেন ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে ছোট ছোট বাটি বা মাটির খুরিতে ঢালুন। এরপর এর ওপর পেস্তা, কাজুর কুচি ও জাফরান ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।

 

 

কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad