
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে গত কয়েকমাস ধরেই মাঠের বাইরে ঝাই। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তারকা এই বোলারের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয় আবারও চোটে পড়েন তিনি। তাতে সেই সিরিজ থেকে বাদ পড়ার পর এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন তিনি।
চার্ডসনের জন্য প্রথম ম্যাচটা অপেক্ষা করেছিল তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তিনি ফিরতে পারবেন না নিশ্চিত হওয়ার পর অজি পেসার রাইলি মেরেডিথকে স্কোয়াডে যোগ করেছে দলটি। দেড় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের সফলতম দলটি।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ঝাই রিচার্ডসন। গত মার্চে তার অস্ত্রোপচার হয়েছে। পুনর্বাসন শেষে আইপিএল দিয়েই আবার মাঠে ফেরার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। আসন্ন অ্যাশেজেও তার ফেরা নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে, মেরেডিথ আইপিএলের গত আসরেও মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। তাকে সেবার ১ কোটি রুপিতে কিনেছিল দলটি। ৮ ম্যাচে খেলে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ইকোনোমি ছিল ৮.৪২। এবার পুরোনো সেই প্লেয়ারকেই দলে ভিড়িয়ে চমকে দিল মুম্বাই।
সবশেষ বিগব্যাশে বল হাতে আগুন ঝরিয়েছেন মেরেডিথ। অস্ট্রেলিয়ার এ ঘরোয়া টি-টোয়েন্টি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ১৪ ম্যাচে তার শিকার ছিল ২১ উইকেট। এখনও পর্যন্তত ৭৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে মেরেডিথের। রিচার্ডসনের বিকল্প হিসেবে লঙ্কান ক্রিকেটার দুশমান্থ চামিরার সঙ্গে কথা আলোচনায় বসেছিল মুম্বাই। যদিও তার সঙ্গে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত মেরেডিথের দিকেই যায় রোহিত শর্মার দল। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে আইপিএল শুরু করেছে মুম্বাই।
কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৪






