ট্রাম্পের জেল নিয়ে যা বললেন সেই পর্নো তারকা

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ - ০৪:১৭:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মামলায় দোষী সাব্যস্ত হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেল হওয়া ‘উচিত হবে না’ বলে মনে করেন পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলস। 

৪৪ বছর বয়সী স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ট্রাম্প ও তার মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে চুপ থাকতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। 

ওই অভিযোগে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন ট্রাম্প। গত মঙ্গলবার পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়ে পরে মুক্তিও পেয়েছেন তিনি।  

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।

ফক্স নেশনসের পিয়ার মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, মামলাটি বিচারের জন্য গেলে তিনি সাক্ষ্য দেবেন। আমার গোপন করার কিছুই নেই। আমিই একমাত্র সত্যি কথা বলছি।

 

 

কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad