আবারও টাইব্রেকারে হারল ব্রাজিল

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ - ০৩:২২:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের দুঃখ এখনও ভুলতে পারেনিf ব্রাজিল সমর্থকেরা। এর মাঝেই প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ‘ফিনালিসিমা’য় ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে গেল ব্রাজিল। তাদেরকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। খেলার নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়েছিল।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮৩ হাজারের বেশি দর্শকের সামনে এলা টুনির গোলে ২৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ। ম্যাচ অবধারিতভাবে গড়ায় টাইব্রেকারে। দুই দলের প্রথম শট জালে প্রবেশ করলেও দ্বিতীয়টি দুই গোলরক্ষকই রুখে দেন।

কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৯
▎সর্বশেষ

ad