২০২২ সালে রিয়াল মাদ্রিদের আয় ১ হাজার ৫৪৬ কোটি

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ১১:০৮:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব, ফলাফল বোনাস, স্প্যানিশ সম্প্রচার স্বত্বের শেয়ার ও উয়েফা প্রতিযোগিতায় ক্লাবের অতীত ইতিহাসের নিরিখে মাদ্রিদের সর্বমোট প্রাইজ মানি বেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজিত লিভারপুল আয়ের হিসাবে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের আয়কৃত অর্থের পরিমাণ ১২০ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে উয়েফার সর্বমোট চ্যাম্পিয়ন্স লিগ প্রাইজ ফান্ড ২ বিলিয়ন ইউরোর বেশি ছিল।

গত মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বার্সেলোনা আয় করেছে ৬৪.৬ মিলিয়ন ইউরো। ইউরোপা লিগের নক আউট রাউন্ডে খেলার সুবাদে আরও ৬.৪ মিলিয়ন ইউরো আয় করেছে তারা। ইউরোপা লিগে সর্বাধিক ৩৮ মিলিয়ন ইউরো আয় করেছে ফ্রাংকফুর্ট। ফাইনালে পরাজিত রেঞ্জার্সের আয় ২০.৭ মিলিয়ন ইউরো।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৫

▎সর্বশেষ

ad