এবার আবির-ঋতাভরীর সিনেমায় চমক হাসানের গান

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০৭:০৬:৫৩ পিএম

বিনোদন ডেস্ক : আগামীকাল শুক্রবার কলকাতায় মুক্তি পেতে চলেছে ‘ফাটাফাটি’ -র নতুন গান ‘স্বপ্ন বোনার সময় এখন’। চমক হাসানের কণ্ঠে শোনা যাবে এই স্বপ্ন বোনার গান। নিজের লেখা এই গানে, চমক নিজেই সুর সাজিয়েছেন।আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে গানের টিজার। টিজারে দেখা গেছে, চমকের গানের সঙ্গে ঋতাভরী মনোযোগ সহকারে সেলাই করছেন। এই সেলাইয়ের মাধ্য়মেই ঋতাভরীর জীবনের ছোট ছোট স্বপ্ন গুলোকে চমকের নতুন গান ফুটিয়ে তোলা হয়েছে।

শুধু এই সিনেমা দর্শকদের বিনোদন জোগাবেনা, বিনোদনের পাশাপাশি এই ছবি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মানুষকে সচেতনও করবে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত এই ছবিতে জিনিয়া সেনের লেখা চিত্রনাট্যে সংলাপ সাজিয়েছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad