
স্পোর্টস ডেস্ক : পাঞ্জাবের বিপক্ষে কলকাতা যে একাদশ নিয়ে খেলছিল, সে অনুযায়ী বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। চোট সারিয়ে লকি ফার্গুসন দলে ফিরতে পারেন। তার পরিবর্তে বাদ যেতে পারেন টিম সাউদি। বিদেশিদের মধ্যে রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের একাদশে থাকা মোটামুটি নিশ্চিত। ভারতীয়দের মধ্যে অনুকূল রায়ের খেলার সম্ভাবনা প্রায় নেই। বদলে নারায়ণ জগদীশন সুযোগ পেতে পারেন। বেঙ্কটেশ আইয়ার এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে থাকতে পারেন।
কলকাতা নিজেরে প্রথম ম্যাচে হারলেও বেঙ্গালুরু জয় দিয়ে আসর শুরু করেছে। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সে কারণে কলকাতার বিপক্ষে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে তারা, পরিবর্তন আসলেও এক-দুটি আসতে পারে। তাছাড়া টস হারা-জেতার ওপরও দুদলের একাদশ নির্ভর করবে।
কলকাতার সম্ভাব্য একাদশ
নারায়ণ জগদীশন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, সুইয়াশ প্রভুদেশাই, হার্শাল প্যাটেল, আকাশ দীপ ও ডেভিড উইলি।
কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০






