
স্পোর্টস ডেস্ক : গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব ছিলেন দুর্দান্ত। টাইগারদের পক্ষে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারিও। যদিও সিরিজে কেবল একটি ম্যাচ জেতে বাংলাদেশ। যেখানে ৭১ বলে ৭৫ রান করেন সাকিব। পরে বল হাতে নেন ৪ উইকেট। এদিকে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৩ রান করেন সাকিব। পরবর্তীতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে অপরাজিত ৩৮ রান করার পাশাপাশি ৫ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে কেন উইলিয়ামসনের টেস্ট ফর্ম ভালো যাচ্ছিল না। তবে মার্চে ব্যাট হাতে সাদা পোশাকে জ্বলে ওঠেন কেন। শ্রীলঙ্কার সাথে ২ ম্যাচের সিরিজে ১ টি শতক ও ১ টি দ্বিশতক করেন তিনি। প্রথম ম্যাচে এমন সময়ে সেঞ্চুরি করেন কেন যখন দলের শেষ ইনিংসে দরকার ছিল ২৮৫ রান। শেষ ওভারে গিয়ে দলকে ম্যাচ জেতান তিনি।
পরবর্তী টেস্টে ছাড়িয়ে যান ওই ইনিসকেও। তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ডাবল সেঞ্চুরি। তার ডাবল সেঞ্চুরির সংখ্যা এখন মারভান আতাপাত্তু, ভিরেন্দর শেবাগ, জাভেদ মিয়াদাদ, ইউনিস খান, রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকারের সমান। ২ ম্যাচে ৩৩৭ রান করে উইলিয়ামসন হন সিরিজসেরাও।
সাকিব ও উইলিয়ামসনের সঙ্গে মনোনীত হওয়া তৃতীয় ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২ এ দাপুটে ইনিংস খেলেন তিনি। ঘরের মাঠে দলের শেষ ৩ ম্যাচে আসিফ তুলে নেন ২ টি অর্ধশতক। পরে খেলেন ৪২ বলে ১০১ রানের অবিশ্বাস্য ইনিংস।
কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৫






