বিনোদন ডেস্ক : এক স্ট্রাগলার অভিনেতার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার গল্প বলবে ‘সব চরিত্ররা’। সিনেমায় ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। এখানে একদম নতুন এক চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
কুশল একজন অভিনেতা, সে নিজে জানে সে একজন দক্ষ অভিনেতা। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় এক আক্ষেপ তার মনে কাজ করে সারাক্ষণ। একদিন রাতে হঠাৎ করেই আগমন হয় কুশলের বাড়িতে এক ব্যক্তির। ব্যক্তি নিজের পরিচয় দেয়। কিন্তু কুশলের সন্দেহ থাকে এই আগন্তুকের পরিচয় নিয়ে। আগন্তুকের আগমনকে কেন্দ্র করে ছবির গল্প। পরিচয় ও দ্বন্দ্বের মাঝেই এক সাসপেন্স এক টুইস্ট কাজ করবে গল্প যত এগিয়ে চলবে।
গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা ও আগন্তুকের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানেও গল্পের শেষে টুইস্ট। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবপ্রসাদ হালদারকে। পরিচালক দীপের এটা তৃতীয় ছবি। খুব শিগগিরই মুক্তি পাবে তার ওপর একটি ওয়েব সিরিজ। তারই মাঝে এই শর্ট-ফিল্ম-এর কাজ শুরু করতে চলেছেন তিনি। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। তার আগে হয়ে গেল ছবির মহরত।
ছবিটি মুক্তি পাবে নাইট মাউন্ট এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে।এক স্ট্রাগলার অভিনেতার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার গল্প বলবে ‘সব চরিত্ররা’। সিনেমায় ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। এখানে একদম নতুন এক চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
কুশল একজন অভিনেতা, সে নিজে জানে সে একজন দক্ষ অভিনেতা। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় এক আক্ষেপ তার মনে কাজ করে সারাক্ষণ। একদিন রাতে হঠাৎ করেই আগমন হয় কুশলের বাড়িতে এক ব্যক্তির। ব্যক্তি নিজের পরিচয় দেয়। কিন্তু কুশলের সন্দেহ থাকে এই আগন্তুকের পরিচয় নিয়ে। আগন্তুকের আগমনকে কেন্দ্র করে ছবির গল্প। পরিচয় ও দ্বন্দ্বের মাঝেই এক সাসপেন্স এক টুইস্ট কাজ করবে গল্প যত এগিয়ে চলবে।
গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা ও আগন্তুকের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানেও গল্পের শেষে টুইস্ট। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবপ্রসাদ হালদারকে। পরিচালক দীপের এটা তৃতীয় ছবি। খুব শিগগিরই মুক্তি পাবে তার ওপর একটি ওয়েব সিরিজ। তারই মাঝে এই শর্ট-ফিল্ম-এর কাজ শুরু করতে চলেছেন তিনি। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। তার আগে হয়ে গেল ছবির মহরত।
ছবিটি মুক্তি পাবে নাইট মাউন্ট এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে।
কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২৮