এবার ইসরায়েলে রকেট হামলা করলো গাজা

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০২:১৮:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দুই দফায় মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এ হামলা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে গাজা থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়ার খবর প্রকাশ করে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, দুটি রকেট ভূমধ্যসাগরের দিকে ও পাঁচটি ইসরায়েলের দিকে ছোড়া হয়। এ জন্য দক্ষিণ ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে উঠে। এদিকে বুধবার রাতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয়বারের মত ফিলিস্তিনি মুসল্লিদের উপর স্টান গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করে ইসরাইলি পুলিশ।

নামাজের জন্য সেখানে জড়ো হওয়া মুসল্লিদের জোর করে মসজিদ থেকে বের করে দেয় তারা। আল জাজিরা জানিয়েছে, দ্বিতীয় দফা অভিযানে কমপক্ষে ছয়জন আহত হয়েছে এবং অন্তত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad