ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা বব লি ছুরিকাঘাতে নিহত

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০২:০৬:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সান ফ্রান্সিসকো পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে বব লিকে রাস্তায় ছুরিকাঘাত করা হয়। পরে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে নেয়ার পর বব লির মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। এ বিষয়ে ব্লক ইনকরপোরেশন এখনো কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বব লির বাবা রিক লি এক পোস্টে বলেছেন, ‘আমি মাত্রই আমার সেরা বন্ধুকে হারিয়ে ফেললাম। আমার ছেলে বব লি মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকোর রাস্তায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে।’ এ সময় রিক লি তার পোস্টে বব লির নিহত হওয়ার একটি খবরের লিংকও শেয়ার করেন। সাধারণত ক্যাশ অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ দিয়ে থাকে।  

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad