ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

চুক্তি নিয়ে পিএসজির সঙ্গে দ্বন্দ্ব মেসির!

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৩:৫৭:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে হেরেছিল তারা। বিরতির পরও তাদের শুরুটা হয়েছে হার দিয়ে। এর মধ্যে কিনা প্যারিসের দলটির সঙ্গে লিওনেল মেসির দ্বন্দ্বের কথা ফাঁস হলো। শোনা যাচ্ছে, ক্লাব কর্তাদের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ আর্জেন্টাইন তারকা। কারণ, আগামী মৌসুমে চুক্তি সই করতে গেলে অন্তত ৩০ শতাংশ বেতন ছেঁটে ফেলবেন প্যারিস কর্তারা। সেই সিদ্ধান্ত মানতে একেবারেই নারাজ এল এম টেন।

বিশাল অর্থের বিনিময়ে মেসি, নেইমার, এমবাপের মতো তারকাদের দলে নিয়েছে পিএসজি। কিন্তু দলটির অর্থ খরচের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফেয়ার প্লের নিয়মাবলি। ফলে দুটি রাস্তা খোলা থাকবে পিএসজি কর্তাদের সামনে। প্রথমত, মেসির চুক্তি অনুযায়ী বেতন দিতে হলে অন্য খেলোয়াড়দের ৩০ শতাংশ বেতন কমিয়ে দিতে হবে। তা না হলে মেসির সঙ্গে কম বেতনের চুক্তি করতে হবে। দ্বিতীয় রাস্তাটাই বেছে নেওয়ার পক্ষপাতী পিএসজি।

কিন্তু এখানেই নাকি মেসির আপত্তি। তিনি কম বেতনে পিএসজির হয়ে খেলতে চান না। যদিও গত বছর মেসি জানিয়েছিলেন, এই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী তিনি। কিন্তু তার জন্য বেতন কমাতে রাজি নন মেসি। আগামী জুলাই মাসেই পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। এরপর কোন ক্লাবের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী তারকা, তা নিয়ে জল্পনা বাড়ছে।

ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যে দর্শকদের কটাক্ষের মুখেও পড়েছেন মেসি। রবিবার লিগ ওয়ানের ম্যাচের প্রথম একাদশে খেলতে নামেন মেসি। তার নাম ঘোষণা হতেই শিস দিয়ে ব্যঙ্গ করতে শুরু করেন দর্শকদের একাংশ। লিওঁর বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরেছে পিএসজি।

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad