ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৪:০৭:৩১ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (৩ এপ্রিল) ইসি বৈঠকের পর দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ইসি সচিব জানান, গাজীপুর সিটিতে ২৫ মে এবং খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন নির্বাচন হবে। শতভাগ ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম); প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা।

 . জাহাংগীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ মে থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ হবে ২৫ মে। দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।

 তিনি আরও জানান, গ্রীষ্মকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। আর তৃতীয় ধাপে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং ভোটগ্রহণ হবে ২১ জুন। এ সময় ইসি সচিব আরও জানান, ইভিএম নয়, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad