ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রোজা ভাঙার উল্লেখযোগ্য কারণ

uploader3 | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ - ০৩:৪৯:৩৯ পিএম

ডেস্ক নিউজ : মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে দানকৃত সর্বোৎকৃষ্ট মাস রমাদান। একজন মুমিন মহান রবের অপার কৃপায় রহমত, বরকত, কল্যাণ ও মাগফিরাতে সিক্ত হয়ে জাহান্নামের ভয়াবহ আজাব হতে নিজেকে বাঁচানোর সুবর্ণ সুযোগ লাভ করে এ মহিমান্বিত মাসে। এর মর্যাদা এত বেশি হওয়ার অন্যতম কারণ এ মাসেই আল্লাহ তা’আলার নিকট হতে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর কোরআনুল কারিমে নাজিল হয়।

যে সব কারণে সাওম ভেঙে যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করা।

২. স্বামী-স্ত্রী ইচ্ছাকৃতভাবে সহবাস করা।

৩. স্বামী-স্ত্রীর চুম্বন দ্বারা বীর্যপাত হওয়া।

৪. হস্ত মৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটানো।

৫. ইচ্ছাকৃতভাবে মুখভর্তি বমি করা।

৬. শিঙা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনোভাবে রক্ত বের করা।

৭. মহিলাদের হায়েজ ও নিফাস শুরু হওয়া মাত্রই সাওম ভেঙে যাবে।

৮. যে সব বিষয় পানাহারের স্থলাভিষিক্ত হয় তা গ্রহণ করা, ইত্যাদি।

কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৯

▎সর্বশেষ

ad