ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বরুশিয়াকে উড়িয়ে শীর্ষে ফিরলো বায়ার্ন

uploader3 | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ - ১২:২২:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো বায়ার্ন মিউনিখ। কোচ হিসেবে টমাস টুখেলের শুরুটা হলো দুর্দান্ত।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জয়ী দল এগিয়ে যাবে শিরোপার লড়াইয়ে। এমন পরিসংখ্যানে ১৩ মিনিটে ডর্টমুন্ড গোলকিপারের হাস্যকর ভুলে এগিয়ে যায় বাভারিয়ানরা। ৫ মিনিট পরই ব্যবধান বাড়ান থমাস মুলার। বিরতির আগে নিজের জোড়া পূর্ণ করে দলকে ৩-০ তে এগিয়ে দেন মুলার।

দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নের শেষ গোলটি আসে কিংসলে কোমানের পা থেকে। পরে দুই গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ডর্টমুন্ড। 

বুন্ডেসলিগায় ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বরুশিয়া। চলতি লিগে এটি তাদের তৃতীয় হার। সবশেষ গত নভেম্বরে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের কাছে হেরেছিল তারা।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো বায়ার্ন। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকছে বরুশিয়া ডর্টমুন্ড।

কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:২১

▎সর্বশেষ

ad