ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাকিবকে পেয়ে জয়ের মুখ দেখল মোহামেডান

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১১:৩০:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ষষ্ঠ ম্যাচে এসে জয়ের মুখ দেখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের দিন চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এ ম্যাচ খেলতে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। তার সঙ্গে রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজও ক্লাবের হয়ে খেলতে চলে আসেন। এই তিন জনকে পেয়ে শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়েছে মোহামেডান।

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে চার বল বাকি থাকতেই ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। যদিও তাদের শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলি উদ্বোধনী জুটিতে ৮৩ রান যোগ করেন।

সৈকত আলি ২৬ রানে থামলেও ৫৮ রান করেন সাইফ হাসান। মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও হাফ-সেঞ্চুরি তুলে দলকে লড়াইয়ে রাখেন পারভেজ রসুল। ৪৭তম ওভারে ব্যক্তিগত ৬৩ রানে বিদায় নেন রাসুল। শেষ পর্যন্ত ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। মোহামেডানের আবু জায়েদ ও জ্যাক লিন্টট ৩টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। দলকে ৭৯ রানের সূচনা এনে দেন অধিনায়ক ইমরুল কায়েস ও রনি তালুকদার। রনি ৩২ রানে থামলেও ১০টি চার ও ২টি ছক্কায় ১০১ বলে ৮৬ রান করেন ইমরুল।

তিন নম্বরে নামা মিরাজ ও চারে নামা সাকিব উভয়েই ৫ রান করে আউট হয়েছেন। মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রানে আউট হলে শেষ দিকে দ্রুত রান তুলে মোহামেডানকে বড় সংগ্রহ এনে দেন আরিফুল হক ও ইংল্যান্ডের জ্যাক লিন্টট ।

৪টি ছক্কায় ৩১ বলে অপরাজিত ৩৯ রান করেন আরিফুল। ২টি করে চার-ছয়ে ১০ বলে ২৪ রানের টনের্ডো ইনিংস খেলেন লিন্টট। সুবাদে ৭ উইকেটে ২৯০ রান করে মোহামেডান। শেখ জামালের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল-আরিফ আহমেদ ২টি করে উইকেট নেন।

এবারের আসরে শেখ জামালের এটি প্রথম হার। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে দলটি। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে মোহামেডান।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১১:২৮

▎সর্বশেষ

ad