ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাব: সাকিব

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১১:১১:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : তার বিরতিহীন ছুটে চলা প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ‘আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাব।’ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ চলাকালীন একাধিক বাণিজ্যিক কাজ সেরেছেন সাকিব। আইরিশদের বিপক্ষে  সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শেষ করেই ঢাকার বিমান ধরেন এ অলরাউন্ডার। পরদিন শনিবার (৩১ মার্চ) বিকেএসপির মাঠে হাজির হয়ে তিনি নেমে পড়েন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। মোহামেডানকে আগেই কথা দিয়েছিলেন জাতীয় দলের ব্যস্ততা না থাকলে তিনি খেলবেন দলটির হয়ে। সে কথা রাখতেই বিশ্রাম না নিয়েই নেমে পড়েন মাঠে।

এ ম্যাচ শেষ না হতেই নিজের ব্যাটিংয়ের পর বোলিং পর্ব সেরে মাঠ থেকেই হেলিকপ্টার ধরেন সাকিব। উদ্দেশ্য, একটি মোটর বাইক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ইফতারের আগেই হাজির হওয়া। সেখানে সারবেন বিজ্ঞাপনী কাজও। সে অনুষ্ঠানের ফাঁকেই গণমাধ্যমের প্রশ্ন সাকিবের নিরন্তর ছুটে চলা নিয়ে। একটা কাজ শেষ না হতেই আরেকটা কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ক্লান্তি কি ভর করে না সাকিবের ওপর? জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি এটা। আমার মনে হয় আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাব।’

আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। সে ম্যাচ খেলেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাতে ভারতে পা রাখবেন সাকিব। তার আগে হয়তো আরও কয়েকটি বাণিজ্যিক কাজ সেরে নেবেন টাইগার অলরাউন্ডার। নিরন্তর ছুটে চলা প্রসঙ্গে সাকিবের মন্তব্য, ‘যে পারে, সে সব পারে।’

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad