ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাকিস্তান সীমান্তে ইরানি সন্ত্রাসীদের হামলা, নিহত ৪

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:৪১:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে পাকিস্তানের। এবার সেই সীমান্তঘেঁষা দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের কেচ জেলায় নিজেদের ৪ সেনা সদস্য হারানোর কথা জানাল পাকিস্তান সেনাবাহিনী। শনিবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বলা হয়েছে, ইরানের ভেতর থেকেই চালানো হয়েছে এই সন্ত্রাসী হামলা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরান থেকে পাকিস্তানের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহলরত সেনাদের দিকে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে তাৎক্ষণিক ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ওই এলাকার জাতিগত বিদ্রোহী বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বলছে, সীমান্তের দুই পাশেই সক্রিয় রয়েছে বালুচ গোষ্ঠীগুলো। তারা আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। গোয়াদর সমুদ্র বন্দরের অবস্থানও এই প্রদেশে। পাকিস্তানে বেইজিংয়ের ৬৫ বিলিয়ন ডলারের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’ বিনিয়োগের অংশ হিসেবে চীনা অর্থায়নে তৈরি করা হচ্ছে এই বন্দর।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪১

▎সর্বশেষ

ad