ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাত দিনে সুনাকের বিমান ব্যয় ৬ কোটি টাকা

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:৪২:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রীর ব্যয়ের সরকারি তথ্য উদ্ধৃত করে শনিবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে। এদিকে ব্রিটেনের বিরোধী দলীয় সাংসদরা বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধে ঋষির প্রতিশ্রুতির সঙ্গে তার এ ভ্রমণ সংক্রান্ত ব্যয় সাংঘর্ষিক। জানুয়ারিতে লিডসে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করার জন্য লন্ডন থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বের ভ্রমণে প্রাইভেট জেট ব্যবহার করার পর বিষয়টি সামনে আসে।

 গার্ডিয়ান জানায়, মন্ত্রিপরিষদ কার্যালয় থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০২২ সালের নভেম্বরে কপ-টুয়েন্টি সেভেন শীর্ষ সম্মেলনের জন্য ঋষি সুনাকের একদিনের মিশর সফরে ব্যক্তিগত জেট ভ্রমণের জন্য খরচ হয়েছিল এক লাখের বেশি ইউরো। 
এক সপ্তাহ পরে, ১৩ নভেম্বর, তিনি ইন্দোনেশিয়ার বালিতে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যান এবং ১৭ নভেম্বর ফিরে আসেন। এ যাতায়াতে খরচ হয় ৩ লাখ ৪০ হাজারের বেশি ইউরো। কিছুদিন পরে লাটভিয়া এবং এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের সংগে সাক্ষাতে দিনব্যাপী সফর করেন, একটি সফরের খরচ ছিল ৬২ হাজার ইউরোর কিছু বেশি।
 
ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটরা এ বিমান ভ্রমণের ব্যয় নিয়ে সুনাকের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী যা করেছেন তা করদাতাদের অর্থের বাজে অপচয়। যখন ব্রিটেনের মানুষ কর পরিশোধ করতে সংগ্রাম করছে, তখন এটি একেবারে উচিত হয়নি। এদিকে ব্রিটনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সুনাকের এসব ভ্রমণ ছিল।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৮

▎সর্বশেষ

ad