ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভোগের কভার পেজে ১০৬ বছরের ফিলিপিনো নারী

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:২৯:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন লাইফস্টাইল ও ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’। সারা বিশ্বে জনপ্রিয় এই ফ্যাশন ম্যাগাজিন। যাত্রা শুরু ১৮৯২ সালে। বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামি মডেল, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী এই ম্যাগাজিনের কভার পেজ আলোকিত করেছেন। বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হয় এর একাধিক সংস্করণ। এবার এপ্রিলের সংস্করণে বেশ বড় চমক দিয়েছে ম্যাগাজিনটির ফিলিপিন্স ভার্সন। কভার গার্ল করেছে অপো হ্যাং-ওড নামের এক নারীকে। যার বয়স ১০৬ বছর। 

লাইফস্টাইল বিষয়ক সাময়িকীটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি কভার তারকা অপো হ্যাং। অপো হ্যাং ফিলিপাইনের বাসিন্দা। পেশায় একজন ট্যাটু শিল্পী। ভোগ ফিলিপাইন তার এপ্রিল সংখ্যার কভার স্টার হিসাবে অপো হ্যাংকে বেছে নিয়েছে। এই বৃদ্ধা ফিলিপাইনে মারিয়া ওগে নামেও পরিচিত। কলিঙ্গা প্রদেশের ম্যানিলার প্রায় ১৫ ঘণ্টা উত্তরে বুসকালানের পাহাড়ি গ্রামে বসবাস অপোর। তাকে দেশের প্রাচীনতম মাম্বাবাটোক বা ঐতিহ্যবাহী কলিঙ্গ ট্যাটু শিল্পী হিসাবে বিবেচনা করা হয়। অপো হ্যাং ১০ বছর বয়স থেকেই ট্যাটুর কাজ করে আসছেন। 

মূলত বাবার কাছ থেকেই ট্যাটু আঁকা শেখেন অপো। পরে এটাকেই বেছে নেন পেশা হিসাবে। হ্যান্ড-ট্যাপিং ট্যাটুর শিল্পকে আলাদা উচ্চতা দিয়েছেন এই নারী। বাঁশের লাঠি, একটি পোমেলো গাছের কাঁটা, জল এবং কয়লা ব্যবহার করে ট্যাটু করেন অপো হ্যাং। এই শিল্পীর হাতে ট্যাটু করার জন্য বিশ্বেরও বিভিন্ন প্রান্তের ট্যাটুপ্রেমীরা বুসকালান আসেন।

ভোগকে দেওয়া সাক্ষাৎকারে অপো হ্যাং বলেন, আমি একমাত্র বেঁচে আছি যে এখনও এই ট্যাটু করতে পারে। কিন্তু আমি ভীত নই যে ঐতিহ্যটি শেষ হয়ে যাবে কারণ আমি প্রশিক্ষণ দিচ্ছি পরবর্তী ট্যাটু মাস্টারদের। যতদিন মানুষ ট্যাটু করতে আসছেন, ততদিন এই ঐতিহ্য অব্যাহত থাকবে। সিএনএন।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad