ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মালদ্বীপে একসঙ্গে ছবি দিলেন দেব-রুক্মিণী, ভক্তদের উচ্ছ্বাস

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:২৭:৪১ পিএম

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব এবং রুক্মিণী মৈত্র মালদ্বীপে একসাথে ঘুরছেন বলে গুঞ্জন থাকলেও খবরটির কোনো সত্যতা ছিল না। এত দিন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে কোনো ছবিও পোস্ট করেননি। দুজনের ভ্রমণের একত্রে কোনো ছবি না দেখায় ভক্তদের মাঝেও বেশ কৌতূহল তৈরি হয়েছিল তাদের সফর ঘিরে। তবে ভক্তদের আর বেশি অপেক্ষা করালেন না এই জুটি। সম্প্রতি তাদের একসঙ্গে ছবি দেখার পর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

এর আগেও দুজনে অনেকবার একসঙ্গে ঘুরতে গেছেন। তবে এই প্রথম একসঙ্গে ছবি এলো জুটির। মালদ্বীপের সিনিক বিউটির সামনে ধরে আছেন একে-অপরের হাত। শুধু ছবিতে নয়, ক্যাপশনেও প্রতিশ্রুতি একসঙ্গে ফেরত আসার। দুজনের ছবিতে মুগ্ধ অনুরাগীরাও। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা দেব-রুক্মিণীকে।

মালদ্বীপে একসঙ্গে দেব-রুক্মিণী

দেবের হাত ধরেই প্রথম ‘চ্যাম্প’-এর মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন রুক্মিণী। এরপর ককপিট, কবির, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিসমিস ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তা ছাড়া  বলিউডেও কাজ করতে দেখা গেছে এই  বাঙালি কন্যাকে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৭

▎সর্বশেষ

ad