ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ঢাকঢোল পিটিয়ে’ মুস্তাফিজকে নিয়ে বসিয়ে রাখল দিল্লি

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:২৫:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১ এপ্রিল) রাত ৮টায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটিতে দিল্লির একাদশে জায়গা পাননি মুস্তাফিজ। এমনকি বেঞ্চের অতিরিক্ত খেলোয়াড়ের তালিকাতেও তার নাম নেই। তাতে কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছেন বাংলাদেশি ভক্তরা। 

এ দিন চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার থাকায় মোস্তাফিজকে হয়তো বিবেচনা করেনি দিল্লি। তবে তাকে যেভাবে ঘটা করে নিয়ে যাওয়া হলো, তাতে অনেকে মনে করেছিলেন প্রথম ম্যাচেই দেখা যাবে কাটার মাস্টারকে।

কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। প্রথম ম্যাচেই বসিয়ে রাখা হলো বাংলাদেশের এই পেসারকে। তবে ধারণা করা হচ্ছে, পরের ম্যাচে দলে জায়গা পেতে পারেন মুস্তাফিজ। সেজন্য ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৫

▎সর্বশেষ

ad