ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইয়াসিরের রানে জয় পেল প্রাইম ব্যাংক

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৯:০১:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১ এপ্রিল) সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক। ম্যাচটিতে প্রাইমকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩২ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৪০.৫ ওভারে ২০৮ রানে শেষ হয় রূপগঞ্জের ইনিংস। তাতে ১২৪ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন ইয়াসির। ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। তবে ৪ রানের কারণে মিস করেছেন শত রান ছোঁয়ার সুযোগ। এছাড়া ৪৮ বল থেকে ৫৩ রান করেন নাসির হোসেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৫০ বলে ৩৭ রান। ওপেনার শাহাদাত দিপু করেন ৪৬ রান। রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আলাউদ্দিন বাবু।

বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক মমিনুল হক বাদে কেউই বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৯৬ বল খেলে ৭৬ রান করেন মমিনুল। রূপগঞ্জের পক্ষে এটিই ছিল সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইমরানুজ্জামান। প্রাইমের পক্ষে ২টি করে উইকেট নেন রেজাউর রেজা, করিম জানাত ও রুবেল হোসেন। 

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad