ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

দক্ষিণ আফ্রিকার জয়ে তৈরি হলো সুযোগ

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৭:২৯:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৩১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বেননিতে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ম্যাচটিতে ৮ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। এই জয়ের কারণে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 

ম্যাচটি জিতে ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি সুপার লিগের পয়েন্ট তালিকায় দুদলেরই পয়েন্ট এখন ৮৮। শেষ ওয়ানডেতে নেদারল্যান্ডসকে হারাতে পারলে প্রোটিয়ারা উইন্ডিজদের ছাড়িয়ে যাবে। তাতে বিশ্বকাপে সরাসরি খেলার পথ অনেকটাই সহজ হবে দক্ষিণ আফ্রিকার। 

তবে প্রোটিয়াদের জন্য এই কাজ অনেকটাই সহজ করে দিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরে কপাল পুড়ে লঙ্কানদের। আর সুযোগ তৈরি হয় দক্ষিণ আফ্রিকার। সেই সুযোগকেই তারা কাজে লাগিয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৫ 

▎সর্বশেষ

ad