ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আইএমএফের ১৫৬০ কোটি ডলার পাচ্ছে ইউক্রেন

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০২:৩৪:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত দেশ ইউক্রেনকে এবার অর্থ সহায়তা দিতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে আইএমএফ। শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দাতা সংস্থাটি।

শুক্রবার এক প্রতিবেদনে আইএমএফের সহায়তা প্যাকেজের এ তথ্য জানায় আল জাজিরা

ইউক্রেনের জন্য আইএমএফ বোর্ড অনুমোদিত চার বছরের আর্থিক সহায়তার পরিমাণ প্রায় ১ হাজার ৫৬০ কোটি ডলার। বিভিন্ন ঋণ ছাড়, ত্রাণ, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান এবং ঋণ থেকে বিপুল এই অর্থ পাবে ইউক্রেন। শুক্রবারের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে আইএমএফ।

আইএমএফের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসনে ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের অর্থনীতি। এর কারণে গত বছর দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে, দেশটিতে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বেড়েছে।

আইএমএফ অনুমোদিত এই আর্থিক সহায়তার মধ্যে ২৭০ কোটি ডলার খুব দ্রুত পেতে চলেছে ইউক্রেন। বাকি অর্থ মিলবে আগামী চার বছরে।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad