ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

আইপিএল খেলতে ভারতে মুস্তাফিজ

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০২:১৩:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলে খেলতে ভারতে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার সকালেই একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুমের আইপিএল যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মুস্তাফিজের। 

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের ভেতরকার একটি ছবি দিয়ে মুস্তাফিজ লিখেন, ‌‌‘আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে অপেক্ষা সইছে না।

ষষ্ঠ বারের মতো আইপিএলে খেলছেন মুস্তাফিজ। গত আসরে দিল্লির হয়ে ৮ ম্যাচে শিকার করেছিলেন ৮ উইকেট। এবারের নিলামের আগে ২৭ বছর বয়সী এই পেসারকে দলে রেখে দেয় দিল্লি।

আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ২:১৪

▎সর্বশেষ

ad