ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০২:০১:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে দুই শিশুসহ আট অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছিলেন বলে জানা গেছে।

এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।

পুলিশ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহাক অঞ্চলের আকওয়েসানে সি স্নাইনে একটি জলাভূমিতে প্রথম মরদেহটি পাওয়া যায়। তার আশপাশেই বাকি লাশগুলো ছিল।  

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ । 

নিহতদের মধ্যে দুই শিশু ছাড়া বাকি ছয়জন প্রাপ্তবয়স্ক।

এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, অপর শিশুটিও কানাডার নাগরিক ছিল।

অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও’ব্রায়েন সাংবাদিকদের বলেছেন, ধারণা করা হচ্ছে এখানে দুটি পরিবারের সদস্যের মৃতদেহ রয়েছে, একটি পরবিার রোমানিয়ান বংশোদ্ভূত এবং একটি পরিবার ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটা হৃদয়বিদারক ঘটনা। কী ঘটেছে, কীভাবে ঘটেছে, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার চেষ্টাও আমাদের করতে হবে। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ২:০১

▎সর্বশেষ

ad