এক পরিবারের ৩ জনের বেশি হতে পারবে না ব্যাংকের পরিচালক

Ayesha Siddika | আপডেট: ২৮ মার্চ ২০২৩ - ০৪:০৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : এক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক হতে পারবে না এমন বিধান রেখে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, বর্তমানে এক পরিবার থেকে চারজন পরিচালক থাকতে পারেন। এটা পরিবর্তন করে এখন সর্বোচ্চ তিনজন করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad