ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

Ayesha Siddika | আপডেট: ২৫ মার্চ ২০২৩ - ১০:২৩:২৫ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর বনানী কবরস্থান রোড এলাকায় একটি অ্যাম্বুলেন্সের অধিকাংশ আগুনে পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রোগীবিহীন ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ‘ওভারহিটের’ কারণে এই আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকলেও শুধু চালক ছিল। তিনিও অক্ষত রয়েছেন।  

 

 

কিউটিভি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:২০

▎সর্বশেষ

ad