ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ঘন দাড়ি গজাবার ৫ উপায়

Ayesha Siddika | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৫:৪৯:৪১ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : চকচকে কামানো নয়, বরং গাল ভরা দাড়িওয়ালা ছেলের দিকেই টান অনুভব করে মেয়েরা। কারণ দাড়ি পৌরুষের লক্ষণ। কিন্তু বয়ঃসন্ধির সময় সেই যে গালে হালকা দাড়ির রেখা দেখা দিয়েছিল, চাকরি করার বয়সে গিয়েও তা ঘন হল না। এ দিকে মেয়েদের মনে ঝড় তোলার প্রাথমিক এই শর্তটি পূরণ করার শখ তো বহু পুরুষের মনেই থাকে।

চিকিৎসকরা বলছেন, চাইলেই একদিনে ঘন দাড়ি গজাতে পারে না। তার জন্য চাই ধৈর্য এবং সময়। মাথার চুলের মতোই নিয়মিত যত্ন নিতে হয় দাড়িরও। এ ছাড়াও মনের মতো ঘন, কালো দাড়ি পেতে গেলে আরও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।

নিয়মিত দাড়ি কামাতে হবে

মাথার চুল ঘন করার জন্য বাচ্চাদের যেমন বার বার ন্যাড়া করে দেওয়া হত, তেমনই দাড়ির ঘনত্ব বাড়িয়ে তুলতে গেলে নিয়মিত দাড়ি কামানো অভ্যাস করতে হবে।

দাড়ির জন্য আলাদা তেল ব্যবহার করুন

দু’গাল ভরাট করে দাড়ি গজাতে পারে, যদি বিশেষ তেল ব্যবহার করতে পারেন। চুলের মতোই দাড়ির জন্য বাজারে আলাদা তেলও কিনতে পাওয়া যায়। বিশেষ ভাবে তৈরি করা এই তেল দাড়ি গজাতে যেমন সাহায্য করে, তেমনই দাড়ি নরম, মসৃণও রাখে।

মুখে যেন ব্রণ না হয়

ত্বকে যদি র‌্যাশ বা ব্রণর সমস্যা থাকে, সে ক্ষেত্রে কিন্তু মুখের পাতলা লোমগুলো ঝরে যেতে পারে। ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীকালে এই জায়গায় আর দাড়ি নাও গজাতে পারে। তাই এমনটা হলে প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।

সংক্রমণ যেন না হয়

ত্বক ভাল করে পরিষ্কার না করলে, হালকা দাড়িতেও সংক্রমণ হতে পারে। পুরুষদের ত্বকে এই ধরনের সংক্রমণ হলে তা সারতে কিন্তু সময় লাগে। অনেকের আবার গালের ওই নির্দিষ্ট জায়গায় সাদা দাগও হয়ে যায়।

দাড়ি কামানোর যন্ত্র পরিষ্কার রাখা

অন্যের ব্যবহার করা ক্ষুর ভাল করে ধুয়েও ব্যবহার করবেন না। নিজের জন্য ব্লেড, ক্ষুর, ব্রাশ আলাদা করে রাখুন। প্রতি বার দাড়ি কাটার পর গরম জলে ভাল করে জীবাণুমুক্ত করে নিন। একই ভাবে ব্যবহার করার আগেও এই নিয়ম মেনে চলুন। দাড়ি বড় হলে ট্রিমার ব্যবহার করতে পারেন।

 

 

কিউটিভি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৯

▎সর্বশেষ

ad