ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পায়ের পাতা থেকে দূর করুন রোদে পোড়া দাগ

Ayesha Siddika | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৫:০২:৩৭ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে রোদের তেজ। কিন্তু ঘর থেকে বাইরে না বেরিয়ে তো উপায় ও নেই। যেখানেই যান না কেন শরীরে রোদ লাগবেই, আর রোদ লেগে কিন্তু শুধু মুখ বা হাত নয়, পায়ের পাতাতেও ট্যান পড়ে। পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ সহজে তোলার ঘরোয়া টোটকা রইল এখানে।

পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ তোলার জন্য ঘরোয়া কোন কোন উপাদান দিয়ে প্যাক বানাবেন?

১) কাঁচা হলুদ: ১ চা চামচ

২) মুসুর ডাল বাটা বা বেসন: ১ টেবিল চামচ

৩) টকদই: ১ টেবিল চামচ

৪) পাতিলেবুর রস: ১ চা চামচ

৫) মধু: ১ চা চামচ

প্রথমে একটি বাটিতে সমস্ত উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। গোসলের আগে দুটি পায়ের পাতায় মেখে রাখুন। কিন্তু খেয়াল রাখবেন যেন পুরোপুরি শুকিয়ে না যায়। অর্ধেক শুকনো হলেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর বাইরে বেরোতে হলে সানস্ক্রিন মাখতে কিন্তু ভুলবেন না।

 

 

কিউটিভি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:০২

▎সর্বশেষ

ad