ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইউক্রেন-পন্থী গোষ্ঠী নয়, একটি দেশ নর্ড স্ট্রিমে হামলা চালিয়েছে: পুতিন

uploader3 | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০১:৩৫:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-পন্থী কোনও সশস্ত্র গোষ্ঠী নয়, বরং একটি রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে আবারও সে কথা স্পষ্টভাবে জানিয়ে দেন।

বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।

ইউক্রেনের একটি সশস্ত্র গ্রুপ নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংস করেছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট যে দাবি করেছে, সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ভ্লাদিমির পুতিন।

ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পাইপলাইনে বিস্ফোরণ খুব সম্ভবত ইউক্রেন বা রাশিয়ার নাগরিকরা কিংবা উভয় দেশের নাগরিকদের সমন্বয়ে ঘটানো হয়েছে।

পুতিন বলেন, “এই দাবি যে সম্পূর্ণ ভ্রান্ত সে ব্যাপারে আমি নিশ্চিত। সাগরের এত গভীরে এত শক্তিশালী বিস্ফোরণ শুধুমাত্র বিশেষজ্ঞরাই চালাতে পারে এবং এ কাজে একটি দেশের গোটা শক্তির পৃষ্ঠপোষকতা নেওয়া হয়েছে।”

পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে পুতিন ক্রেমলিনের আগের অবস্থান সমর্থন করে বলেন, সাগরের গভীর তলদেশে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর সামর্থ্য কেবল মার্কিন সরকারের রয়েছে। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৫

▎সর্বশেষ

ad