ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পাঁচ ম্যাচে ২৮, এক ম্যাচে ৭৩ লিটনের

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৫:০২:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পুরোপুর ব্যর্থ লিটন দাস। তিন ম্যাচে ‘দুই চশমা’য় (৭, ০,০) তার সংগ্রহ মাত্র ৭ রান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে এই তারকা ওপেনারের সংগ্রহ ১২ ও ৯ (সবমিলে ২১) রান। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে লিটনের সংগ্রহ ২৮ রান। টানা পাঁচ ম্যাচের ব্যর্থতা মঙ্গলবার ঘোচালেন লিটন।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৭তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে লিটন করেন ৭৩ রান। ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গে ৪৫ বলের ৫৫ আর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ৫৮ বলে ৮৪ রানের জুটি।

এই জুটিতেই ক্যারিয়ারের ৬৮তম টি-টোয়েন্টিতে তুলে নেন নবম ফিফটি। শুধু তাই নয় এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। এর আগে টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৬৯ রানের।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad