পারফিউমের ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার উপায়

Ayesha Siddika | আপডেট: ১২ মার্চ ২০২৩ - ০৪:১৮:১৮ পিএম

লাইফস্টাইল ডেস্ক : কেলিন ন্যাচারালসের ম্যানেজিং ডিরেক্টর অজিত ডালমিয়া রয়টার্সকে জানিয়েছেন, এমন ৫টি স্পট রয়েছে যেগুলো দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখে। চলুন জেনে নেয়া যাক পারফিউম প্রয়োগের সঠিক স্থান সম্পর্কে-

পালস পয়েন্ট

বিশেষজ্ঞদের মতে, পালস পয়েন্টের উষ্ণতা পারফিউমকে হিট দেয় এবং এটি আরও সুন্দর ঘ্রাণ ছড়ায়। এটি সুগন্ধ বাড়িয়ে তোলে এবং এটি দীর্ঘ সময় ধরে সুন্দর ঘ্রাণ দেয়। তাই দীর্ঘসময় সুগন্ধ ধরে রাখতে চাইলে পালস পয়েন্টে পারফিউম স্প্রে করতে পারেন।

চুল


কনুইয়ের ভেতর

কনুইয়ের অভ্যন্তর থেকে তাপ নির্গত হয়, যা দ্রুত সুগন্ধ বিস্তার করতে পারে। এটি পালস পয়েন্টের মতো প্রায় একইভাবে কাজ করে। তাপ দিয়ে সুগন্ধকে বাড়িয়ে তোলে। তাই পরের বার যখন আপনি পারফিউম ব্যবহার করবেন, কনুইয়ের ভেতরে স্প্রে করতে ভুলবেন না।

কানের পেছন

কানের পেছন পারফিউম ব্যবহারের জন্য পারফেক্ট স্থান। এটি বাষ্পীভবন রোধ করে গন্ধ সংরক্ষণ করে। যারা আতর ব্যবহার করে, দেখবেন তারা বেশির ভাগ সময় কানের পেছনে ব্যবহার করে থাকে। আতরের ঘ্রাণ কড়া হওয়ার কারণে অনেকেই ব্যবহার করতে পছন্দ করেন না, তবে চাইলে আপনি এই কৌশলে পারফিউম ব্যবহার করতে পারেন। এভাবে পারফিউম ব্যবহার করলে ঘ্রাণ একদিন পর্যন্ত স্থায়ী হয়।

হাঁটুর পেছনে

হাঁটুর পেছনের অংশ পারফিউম লাগানোর জন্য আরেকটি দুর্দান্ত জায়গা। হাঁটুর পেছনে পারফিউম ব্যবহার করলে পা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সুগন্ধকে বাড়িয়ে তুলবে। তাই পারফিউম ব্যবহারের সময় এই স্থানে স্প্রে করতে ভুলবেন না।

বিশেষ টিপস:

  • পারফিউম লাগানোর পর কখনও ঘষবেন না৷ নিজে নিজে শুকোতে দিন৷ ঘষলে পারফিউমের অনুগুলো ভেঙে গিয়ে গন্ধ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
     
  • পারফিউম লাগানোর আগে সবসময় ভালো করে ময়েশ্চারাইজার বা বডিলোশন মেখে নেবেন৷ ত্বক একটু আর্দ্র আর তৈলাক্ত থাকলে পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী হয়৷ ইচ্ছে করলে শরীরে দু-এক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেখে তার ওপর পারফিউম স্প্রে করতে পারেন৷
     
  • গোসলের পর শরীরের শোষণক্ষমতা সবচেয়ে বেশি থাকে৷ তাই গোসলের পর পারফিউম লাগালে গন্ধ বেশিক্ষণ থাকবে৷
     

সূত্র: ফেমিনা।

 

 

কিউটিভি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad