ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাখমুতের পূর্বাংশ দখলের দাবি রুশপন্থীদের

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৯:৩২:৫৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে ইউক্রেনের পূর্ব বাখমুত দখলের দাবি করেছে রুশপন্থী গোষ্ঠী ওয়াগনার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলেনস্কির প্রশাসন। 

বুধবার দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, বাখমুতকা নদীর পূর্বের সবকিছুই এখন ওয়াগনারের নিয়ন্ত্রণে। 

পূর্ব বাখমুতের একটি স্মৃতিস্তম্ভের ওপরে নিজেদের পতাকা উড়িয়ে দেয় ওয়াগনার। 

এর আগে, বাখমুতের রণাঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের সঙ্গে আলাপ করে ইউক্রেন সরকার। 

প্রায় সাত মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে বলেছিলেন যে এই শহরের কৌশলগত গুরুত্ব খুব কম। তবে এখন বলছেন, বাখমুতের পতন হলে রুশ সৈন্যদের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেওয়ার পথ উন্মুক্ত হবে।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ৯:৩২

▎সর্বশেষ

ad