স্বামীকে নিয়ে ওমরায় মাহি

Ayesha Siddika | আপডেট: ০৮ মার্চ ২০২৩ - ০৩:২৮:৩০ পিএম

বিনোদন ডেস্ক : ওমরাহ পালন করতে স্বামীকে নিয়ে সৌদি আরব অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীর সঙ্গে ছবি ফেসবুকে ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে তার স্বামী সাদা পোশাকে এবং মাহি বোরখা পরিহিত।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad