আলোচনায় নেই ‘মায়ার জঞ্জাল’, জয়ার ক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৩ - ০৬:০৬:২৪ পিএম

বিনোদন ডেস্ক : সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে জয়া আহসান ক্ষোভ প্রকাশ করেন নতুন মুক্তি পাওয়া সিনেমা ‘মায়ার জঞ্জাল’ নিয়ে। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলছে। অথচ এ সিনেমাটি নিয়ে কোনো আলোচনাই করছেন না সিনেমাপ্রেমীরা। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মানুষদের নীরবতায় আরও অবাক হয়েছেন জয়া।

জয়ার ভাষায়, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।’এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর রুপালি পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপি করিম। অন্যদিকে প্রধান চরিত্রে প্রথম দেখা গেল সোহেল মণ্ডলকে। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা ও কমলিকা ব্যানার্জি প্রমুখ।

বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুকের যৌথ প্রযোজনায় নির্মিত  ‘মায়ার জঞ্জাল’ এরইমধ্যে দেখে ফেলেছেন জয়া।  সিনেমাটি দেখার পর এ অভিনেত্রী মনে করেন, জীবনের কঠিন কষাঘাতকে ছাপিয়ে মমতা কীভাবে মানুষদের একসঙ্গে বেঁধে রাখে তাই উঠে এসেছে পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ সিনেমায়।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad