আবারও কর্মী ছাঁটাই করলেন ইলন মাস্ক

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৩ - ০২:৪২:১৪ পিএম

ডেস্ক নিউজ : দ্য নিউ ইয়র্ক টাইমসের (এনওয়াইটি) বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের অক্টোবরে দায়িত্ব নেয়া পর ইলন মাস্ক শনিবারে (২৫ ফেব্রুয়ারি) আবারও কর্মী ছাঁটাই করেছেন। এতে কম করে হলেও প্রতিষ্ঠানটির ২০০ কর্মী চাকরি হারিয়েছেন।  

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এনওয়াইটি বলছে, শনিবার রাতে নেয়া এ ছাঁটাই কার্যক্রমে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার, ডেটা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রভাবিত হয়েছেন। এসব কর্মী মেশিন লার্নিং এবং সাইট নির্ভরযোগ্যতা নিয়ে কাজ করছিলেন।

তবে এ বিষয়ে জানতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি। এদিকে দ্য ইনফরমেশন জানিয়েছে, যে টুইটার শনিবারে কয়েক জন ডজন কর্মী ছাঁটাই করেছে। এর আগে গত মাসেই ইলন মাস্ক জানিয়েছিলেন যে টুইটারে প্রায় ২ হাজার ৩০০ কর্মী কর্মরত রয়েছেন।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং সাইটটি কিনে নেয়ার পর ইলন মাস্ক নভেম্বরের গোড়ায় দিকে খরচ কমাতে ব্যাপক আকারে কর্মী ছাঁটাই করেন। সে সময়ে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে চাকরি হারাতে হয়।
 

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad