ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন   

Ayesha Siddika | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২৩ - ০১:২৬:৫১ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দীর্ঘ ১৭বছর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়ার নরসিংহপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দীর প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাবু আশীষ চন্দ্র নাগ আহ্বায়ক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু দিপক পাল দিপু এবং উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন ঢাকা জেলার পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু নিতাই চাঁদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রজত কুমার সূর রাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলার সদস্য বাবু বরুন ভৌমিক নয়ন, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধামরাই উপজেলার সভাপতি বাবু অজিত কুমার চক্রবর্তী, সদস্য ও সমন্বয়ক বাবু কমল চন্দ্র পাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার সকল সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শিশু বৃদ্ধারা। সম্মেলনে বাবু আশীষ কুমার নাগকে সভাপতি, ভজন কুমার দাসকে সহ সভাপতি, সম্ভু চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক ও শ্রী প্রদীপ কুমার রায়কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আশুলিয়া থানার একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৪

▎সর্বশেষ

ad