বিরাট চমক রুপমের

Ayesha Siddika | আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ - ০৮:১১:৪১ পিএম

বিনোদন ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করেন গায়ক রুপম। ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে রুপমের সঙ্গে ছিল টালিপাড়া ও বলিউডের জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজিৎ সিং। ফেসবুকে পোস্ট করা সে ভিডিওতে রুপম জানান, একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে গান করার ইচ্ছা রুপম আর অরিজিতের বহুদিনের।

এরই মধ্যে রুপমের একটি গান গিটারে তুলে ফেলেছেন অরিজিৎ। ভিডিওতে এ জুটির নতুন গান বেজে ওঠে গিটারে। যদিও গলা ভাঙার কারণে সে গানে কণ্ঠ দিতে পারছিলেন না অরিজিৎ। কিন্তু ভাঙা গলাতেই রুপমের সঙ্গে সুর মিলাতে দেখা গেছে তাকে। ‘কেন করলে এ রকম’ এ গানের কথায় একটু কণ্ঠ দিয়েই রুপম জানালেন, নতুন কাজটি নিয়ে এর চেয়ে বেশি কিছু এখনই বলতে চাইছে না তিনি। তবে দুই গানের পাখি জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত সব তথ্য খুব শিগগিরই জানতে পারবেন ভক্তরা।

 

 

কিউটিভি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad