পাহাড় সাক্ষী রেখে আংটিবদল রূপাঞ্জনা-রাতুলের

Ayesha Siddika | আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:২২:৩৬ পিএম

বিনোদন ডেস্ক : দার্জিলিংয়ে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। সেখানেই ভ্যাকেশন কাটাতে পৌঁছেন রাতুল। সঙ্গে  রূপাঞ্জনার ছেলে রিয়ানও। আংটিবদলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রূপাঞ্জনা-রাতুল দুজনেই।

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যি ভালোবাসা কখনো শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটিবদল। এনগেজড।’
এই পোস্ট আসার পরই শুভেচ্ছায় ভরেছে রূপাঞ্জনা-রাতুলের সোশ্যাল ওয়াল। অনেকে আবার ট্রিটের আবদারও রেখেছেন।

রাতুল মুখোপাধ্যায়ের শুরুটা অভিনয় দিয়ে হলেও এখন তিনি টালিউড ইন্ডাস্ট্রির একজন পরিচালক। আর রূপাঞ্জনা সিনেমা এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ। মাঝে টেলিভিশন থেকে বিরতি নিলেও ফের ফিরে আসা ছোট পর্দায়।  

বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন রাতুল। সেই ধারাবাহিকেরই আউটডোর শুট চলছে দার্জিলিংয়ে।

রাতুল-রূপাঞ্জনার বয়সের ব্যবধান ছয় বছর। দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে তারা। এদিকে ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে নিয়ে একাই থাকেন রূপাঞ্জনা। এখন তিনি সিঙ্গেল মাদার।

বহুদিন ধরেই এই দুই তারকা ওপেন রিলেশনশিপে আছেন। ক্যামেরার সামনে নিজের সম্পর্ক নিয়ে অকপট স্বীকারোক্তিও করেছেন রূপাঞ্জনা মিত্র।

 

 

কিউটিভি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad