
বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার সপরিবারে ভ্রমণে গেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা। ব্যস্ত সময় থেকে কিছুটা ছুটি নিয়ে পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে এ সফরে গেছেন এ তারকা।
এদিকে নাটক, সিনেমার পর এবার ওটিটি প্ল্যাটফরমেও অভিষেক হতে যাচ্ছে এ তারকা অভিনেত্রীর। শিগগিরই হোটেল রিলাক্স নামে একটি ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে।
কিউটিভি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৩






