ফ্লোরে ‘ম্যারেজ অ্যানিভার্সারি’

Ayesha Siddika | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৪১:১১ পিএম

বিনোদন ডেস্ক : অসমবয়স্ক দম্পতির গল্প নিয়েই ছবিটি বানানো হয়েছে। গল্পের কেন্দ্রে দুই চরিত্র অরুণাভ এবং বিপাশা। যাদের মধ্যে বয়সের ফারাকটা বেশ চোখে পড়ার মতো। অনাথ বিপাশাকে বিয়ে করেন তার থেকে প্রায় পঁচিশ বছরের বড় অরুণাভ। তাদের সম্পর্ক বাইরে থেকে দেখলে আর পাঁচটা দম্পতির সম্পর্কে থেকে আলাদা মনে না হলেও ভিতরে লুকিয়ে আছে বেশ অন্যরকম একটা গল্প। ২৫ তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন এ দম্পতি, তবে তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা বদলে দিতে পারে সমস্ত সমীকরণ। কী সেই রহস্য?

সিনেমার নির্মাতা পারমিতা মুন্সি জানান,  ‘ম্যারেজ অ্যানিভারসারি এক নারীর ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করতে করতে এক চরম সীমায় পৌঁছে যাওয়ার গল্প। আমরা এমন অনেক দম্পতি কে দেখি যাদের বাইরে থেকে দেখে মনে হয় তারা খুবই সুখী। কিন্তু সম্পর্কের অভ্যন্তরে হয়তো এক অন্য গল্প অপেক্ষা করে থাকে। বিপাশা আর অরুণাভর গল্পটা ঠিক এরকমই। তবে তার পরিণতিটা ঠিক কী হতে পারে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। এক নতুন ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগিরই দেখা যেতে চলেছে এই ছবি। তবে তার আগে আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র অভিযানের জন্য তৈরি হচ্ছে এই ছবি। আশা করা যায় দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে এই গল্প।’

এছাড়া সিনেমায় মুখ্য সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ধ্রুব জ্যোতি রক্ষিত। ছবির শিল্প নির্দেশনা করছেন সুদীপ ভট্টাচার্য, ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ বসু। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘ম্যারেজ অ্যানিভার্সারি’। 

 

 

কিউটিভি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad