আবার বড় পর্দায় ‘জাব উই মেট’

Ayesha Siddika | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৫৩:৩৮ পিএম

বিনোদন ডেস্ক : মুক্তির ১৬ বছর পর বদলে গেছে অনেক কিছু। বদলে যাওয়া সেই সময়ে ফের বড় পর্দায় ‘জাব উই মেট।’ ভালোবাসা দিবস ঘিরে এ সুযোগ আসে। এর একটি শোতে হাজির হন শহীদ কাপুর নিজেও। বড় পর্দায় যখন ‘মৌজা হি মৌজা’ চলছিল, হঠাৎ তখন সাদা শার্ট, ডেনিম, মুখে এক গাল হাসি নিয়ে হলে ঢোকেন শাহীদ কাপুর। আচমকা অভিনেতাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি ভক্তরা।

সামনাসামনি অভিনেতাকে দেখে ভক্তরা করেন সেলফি আবদার, গানের তালে পা মেলানো, সবটাই করলেন হাসি মুখে। এত বছর পেরিয়ে গিয়েও এই সিনেমা ঘিরে এমন উন্মাদনা দেখে খুশি শহীদ কাপুর। নিজে শেয়ার করেছেন সে দিনের সেই মুহূর্তের ভিডিও।

সূত্র: পিংকভিলা

 

 

কিউটিভি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad