২১ হলে ‘বুবুজান’

Ayesha Siddika | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৫৭:০৫ পিএম

বিনোদন ডেস্ক : এ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হলো নতুন এক জুটির। তারা হলেন শান্ত খান ও নিশাত সালওয়া। ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। এছাড়াও আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ। মাহিয়া মাহি বলেন, ‘এ ধরনের গল্পে আগে অভিনয় করিনি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখার পর সবাই একটা ভালো কিছু নিয়ে ফিরবেন। সুন্দর একটা মেসেজ আছে সিনেমার গল্পে।’


যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বুবুজান’
রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) ও মোহনসিং (হবিগঞ্জ)।

 

 

কিউটিভি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad