ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীন-যুক্তরাষ্ট্র মাইক্রোচিপ যুদ্ধ: তথ্য চুরি করে চীনা কর্মীরা?

Ayesha Siddika | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২৩ - ০১:১৮:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অন্যতম কম্পিউটার চিপ নির্মাতা কোম্পানি এএসএমএল জানিয়েছে, এক সাবেক চীনা কর্মী তাদের প্রযুক্তিগত তথ্য চুরি করেছে। নেদারল্যান্ডস ভিত্তিক এই কোম্পানিটি জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ডাচ কর্তৃপক্ষ জানানো হয়েছে। 

এএসএমল বিশ্বে মাইক্রোচিপ সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে অন্যতম। এটা যে মেশিন তৈরি করে বিশ্বের উন্নত প্রযুক্তির চিপ বানানোর কাজে তা ব্যবহৃত হয়।

চিপ বা সেমিকন্ডাক্টর বিশ্বের সব ধরনের কম্পিউটার, মোবাইল ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। এই চিপ নিয়ে একরকম সম্মুখ যুদ্ধেই নেমেছে যুক্তরাষ্ট্র ও চীন।

এএসএমএল তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, এক সাবেক চীনা কর্মী তাদের তথ্য বেহাত করেছে, এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাদের কোম্পানি। ২০২১ সালেও তারা একইরকম অভিযোগ তুলেছিল।

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ডাচ কোম্পানিটি। চীনের ওয়াশিংটন দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৮

▎সর্বশেষ

ad